দাউদকান্দি ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে বারোপাড়া এলাকায় ও নাটোরের নয়াবাজার এলাকায় আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা তিনটি ঘটে।দাউদকান্দিতে নিহতরা হলেন গাজীপুরের টঙ্গীর ২৭ লেনের প্রাইভেটকার চালক উজ্জ্বল (২৫), আরোহী পোশাককর্মী আল আমিন (২৪), সুমন (২২) ও স্থানীয় দোকানদার পলাশ (২৭) এবং চাঁদপুরের মতলব উপজেলার পুটিয়া গ্রামের মোশারফ হোসেন (৫৭)।আর নাটোরে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ঝিনাইদহের শৈলকুপার মনিরুজ্জামানের ছেলে পলাশ উদ্দিন মিয়া (৩০), কুষ্টিয়ার রাধানগরের লোকমান হোসেন (২৫) ও দৌলতপুরের শামসুল আলম (৫৫)।দাউদকান্দি: হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক ভজন চন্দ্র দাস জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারোপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান ও ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। চালক পালিয়ে গেলেও পুলিশ ভ্যানটি আটক করেছে।এদিকে একই স্থানে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে মতলবগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোশারফ হোসেন মারা যায়। আহত ১৯ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।নাটোর: সকাল পাঁচটার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়কের ওই স্থানে যাত্রীবাহী বাস ও আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলই ঢাকা থেকে কুষ্টিয়াগামী উত্তরা পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে মারা যান আরও দুজন।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আরও ২০ জনকে বনপাড়ার আমেনা ও পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চালকেরা পালিয়ে গেলেও ট্রাক ও বাস আটক করা হয়েছে।