দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত মহাসড়কে ২০ কিমি যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে চান্দিনার কোরপাই পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকাগামী কাঁঠালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়লে এ যানজট সৃষ্টি হয়।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনা-কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।