দাউদকান্দিতে আবারও ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয় মাঠে আজ রোববার দুপুর ১২টা থেকে কাল সোমবার ভোর পাঁচটা পর্যন্ত সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বিকেলে উপজেলা ছাত্রদল ও সুন্দলপুর ইউনিয়ন যুবলীগ ওই স্থানে ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়ায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।বিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।