দাউদকান্দিতে গাড়ির চাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় গতকাল বুধবার রাতে গাড়ির চাপায় বলরাম দেবনাথ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। তাঁর বাড়ি উপজেলার পেন্নাই গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত দুইটার দিকে বলরাম উপজেলার জিঙ্গাতলী গ্রামের একটি পূজার মণ্ডপে পূজা শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা অফিসার জানান, বলরাম দেবনাথের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।