দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাক খাদে পড়ে চারজন নিহত এবং একজন আহত হয়েছে। দাউদকান্দির রায়পুর বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে গতকাল রাতে মহাসড়কের রায়পুর বাজার এলাকায় একটি ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালকের দুই ছেলেসহ চারজনের মৃত্যু হয়। চালক আহত হয়েছেন।নিহতেরা হলেন ঢাকার জুরাইন এলাকার ট্রাকচালক হাসানের ছেলে সজীব (১৮) ও শুভ (১২), শরীয়তপুরের দামোরদার এলাকার সুমন আহমেদ (২৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। লাশ চারটি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে।দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বি ও কুমিল্লার হাইওয়ে সহকারী পুলিশ সুপার (পূর্বাঞ্চল) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা ঘটনাস্থলও পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।