দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয় ঘন্টা পর যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ও এলোপাতাড়ি যান চলাচলের কারণে সৃষ্টি হওয়া যানজটের নিরসন হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার হাসানপুর থেকে রায়পুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর জানিয়েছেন, আজ ছুটির দিন হওয়ায় অতিরিক্ত ও এলোপাতাড়ি যান চলাচলের কারণেই এ যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে যানজট নিরসন করেছে।