দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড বৃষ্টি আর এলোপাতাড়ি যান চলাচলের কারণে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার বেলা ১১টা থেকে মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর ও ফজলুল হক জানান, প্রচণ্ড বৃষ্টি ও এলোপাতাড়ি যান চলাচলের কারণেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।