দাউদকান্দিতে তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর ওপর ঢাকাগামী একটি লরি ও চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর দাউদকান্দির স্বল্পপেন্নই এলাকা থেকে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ২৮ কিলোমিটার এলাকায় যানজট হয়। যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাউদকান্দির ইলিয়টগঞ্জ ও সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি অন্য জায়গায় সরানোর চেষ্টা চলছে।