দাউদকান্দিতে দুর্ঘটনায় আহত চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনার শিকার সুমন মিয়া (৩০) আজ সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানে গতকাল রাত ১০টার দিকে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। সুমনের বাড়ি ফেনী সদরে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানে একা থাকা চালক সুমন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তিনি মারা যান। তাঁর লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।