দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ ও স্বল্পপেন্নাই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্বল্পপেন্নাই এলাকায় গাড়িচাপায় এক যুবকের (২৫) মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ ভোর সাড়ে চারটার দিকে আমিরাবাদ এলাকায় গাড়িচাপায় আরেকজনের (৩৫) মৃত্যু হয়। তাঁরও পরিচয় পাওয়া যায়নি। দাউদকান্দি থানা পুলিশ জানায়, লাশ দুটি দাউদকান্দি থানায় আছে। এ ব্যাপারে মামলা হয়েছে।