দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ও চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় আজ শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয় যায়নি।জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বেলা আড়াইটার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকাগামী একটি ট্রাক ও কুমিল্লাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়।এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে একই সড়কে চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।