দাউদকান্দিতে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাপাতলী গ্রামে একটি সর্বজনীন কালীমন্দিরের পাঁচটি মূর্তি ভাঙচুর এবং পরে তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।কালীমন্দিরের সভাপতি স্বপন দত্ত অভিযোগ করেন, ভোর রাতে কে বা কারা মন্দিরে থাকা কালী, শীতলা, নাগিনী, যোগিনী ও মহাদেব মূর্তিগুলো ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে মূর্তিগুলো এবং মন্দিরের কিছু অংশ পুড়ে যায়। চাপাতলী গ্রামের বৃদ্ধ রামমোহন সরকার জানান, মন্দিরটির দরজা খোলা ছিল। দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে এ ঘটনা ঘটায়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।