দাউদকান্দিতে মহাসড়কে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাতে লোহাবোঝাই একটি ট্রাক রাস্তায় উল্টে যায়। এতে রাত তিনটা থেকে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।আজ শুক্রবার সকাল আটটা থেকে মহাসড়কটির এক পাশে যান চলাচল শুরু হলেও প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর দিঘির পাড় এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে রাত থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল আটটার পর দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকার এনে দুর্ঘটনা-কবলিত ট্রাকটি অন্যত্র সরানোর চেষ্টা করছে। এক পর্যায়ে মহাসড়কের অন্য পাশ দিয়ে যান চলাচল শুরু হয়। তবে দাউদকান্দি-ইলিয়টগঞ্জ থেকে মেঘনা- সেতু পর্যন্ত এলাকায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, লোহার খণ্ড বড় হওয়ায় সেগুলো সরিয়ে ট্রাকটি উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। লোহাগুলো সরাতে আরেকটি রেকারের প্রয়োজন হতে পারে।