দাউদকান্দিতে মাইক্রোবাসের চাপায় নারী পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসের চাপায় একজন পথচারী নারী (৫২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস শহীদনগর এলাকায় ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে তাঁর পরিচয় তাত্ক্ষণিক জানা যায়নি। তাঁর লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।