দাউদকান্দিতে যানজট, দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর থেকে চান্দিনা সদর পর্যন্ত আধা কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জন আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, যানজটে আটকা পড়ে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে এই মহাসড়কের চান্দিনা উপজেলার নাউতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী তাপস চক্রবর্তী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাপস চক্রবর্তী একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কাভার্ড ভ্যানের চালক পলাতক।