দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। সকাল ছয়টার দিকে উপজেলার দৌলতপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোহসীন (৩২) ও তাজুল ইসলাম (৪৫)। এঁরা কাঁঠাল ব্যবসায়ী ছিলেন।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, গাজীপুর থেকে ফেনীমুখী কাঁঠালবোঝাই একটি ট্রাক মহাসড়কের দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মোহসীন ও তাজুলের মৃত্যু হয়। আহত হন অপর দুই ব্যবসায়ী রুবেল (২৪) ও ওমর ফারুক (১৮)। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ট্রাকটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।