দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আজ বুধবার ভোরে সাইজুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলা করা হয়েছে।পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বারোপাড়ায় আজ ভোর চারটার দিকে অজ্ঞাত একটি গাড়ি সাইজুদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন আহমেদ তাঁর লাশটি উদ্ধার করেন। এএসআই জানান, গতকাল বারোপাড়ায় আহমেদ কারি কেরামত আলীর ওরস ছিল। ওরসে এসে সাইজুদ্দিন দুর্ঘটনায় মারা যান। এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা হয়েছে।