দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বিমাপ্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুরে আজ ভোর পাঁচটার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের নাম সোহেল কবীর (৩৫)। তাঁর বাড়ি চট্টগ্রামের জামালখান লেনে। তিনি ঢাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে কাজ করতেন। এ দুর্ঘটনায় আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর নাম সাইফুল (৩৪)। তিনিও চট্টগ্রামের বাসিন্দা, একজন পাথর ব্যবসায়ী।সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ও চট্টগ্রামগামী একটি ট্রাকের মধ্যে আড়াআড়ি সংঘর্ষ হয়। এতে ট্রাকের একপাশের একটি রড সরাসরি বাসের ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই বিমা কর্মকর্তা সোহেল কবীর নিহত হন।দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। নিহত বিমা কর্মকর্তা সোহেলের লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আজই দাউদকান্দি থানায় একটি মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।