দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরায় গত শনিবার রাতে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে চট্টগ্রামগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের একমাত্র যাত্রী নিহত ও চালক আহত হয়। দুর্ঘটনার পর দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে শহীদনগর পর্যন্ত মহাসড়কটির প্রায় ১২ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ আজ রোববার সকালে কুমিল্লা থেকে একটি রেকার এনে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে মহাসড়কটিতে আবার যানবাহন চলাচল শুরু হয়। তবে মহাসড়কটির এক দীর্ঘ অংশজুড়ে এখনো যানজট বিরাজ করছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম আহমেদ জানান, তাঁদের কাছে রেকার না থাকায় তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানো সম্ভব হয়নি, যার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।