দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদা খাল নামক স্থানে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশে সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, আজ সকাল সাতটার দিকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার ও ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার আরোহী ফরিদা ইয়াসমিন (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর ছেলে শুভ (১৫) ও প্রাইভেটকারের চালক আজিজ মিয়া (৩২) আহত হয়। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। আহত শুভ জানায়, তার বাবা কর্নেল (অব.) ডা. ইকরাম। আজ ঢাকার সেনানিবাস থেকে কুমিল্লার বাগিচাগাঁও তার নানির বাড়িতে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।