দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার বেলা দুইটার দিকে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বাসের অন্তত ১০ জন যাত্রী। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন বাসচালক আবদুল মতিন (৫৫), বাসের যাত্রী একজন অজ্ঞাত পুরুষ (৪০) ও একটি অজ্ঞাত শিশুকন্যা (২)। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যায়।নিহতদের লাশ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে।