দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্রী সায়মা সিদ্দিকা ওরফে শিখা, ছোট বোন সাদিয়া ও প্রাইভেট কারচালক মাসুম। আহত ব্যক্তিরা হলেন শিখার মা পারভীন তহমিনা ও মামা মুহিবুল হাসান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে শিখা, তাঁর মা, বাবা, মামা ও ছোট বোন ঢাকা থেকে দেবীদ্বার উপজেলায় গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরে পৌঁছালে দুপুর সাড়ে বারোটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ও ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শিখাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সাদিয়া ও মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।