দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকের চাপায় সাইদা জামান (৩২) নিহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ভজন কুমার দাস জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আমিরাবাদে চট্টগ্রামগামী একটি ট্রাক সাইদা জামানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সাইদা জামানের বাড়ি আমিরাবাদ গ্রামে। পার্শ্ববর্তী বানিয়াপাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একটি মামলা করা হয়েছে।