দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মুখোমখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় মাইক্রোবাসের আরও দুই যাত্রী। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে হাসানপুর থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম খলিলুর রহমান (২৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের বাসিন্দা। খলিল বিদেশফেরত এক আত্মীয়কে আনতে ঢাকায় যাচ্ছিলেন।হাইওয়ে পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।