দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, রায়পুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি বাস অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।