দাউদকান্দিতে ২৭ কিলোমিটার দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর থেকে চান্দিনা উপজেলা সদর পর্যন্ত ২৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত লরিটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।