দাউদকান্দির রায়পুর কেসি উচ্চবিদ্যালয় মাঠে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে রায়পুর কেসি উচ্চবিদ্যালয় মাঠে কাল সোমবার একই সময়ে উপজেলা যুবদল ও যুবসংহতি ইফতারের আয়োজন করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।আজ রোববার সংঘর্ষের আশঙ্কায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের রায়পুর উচ্চবিদ্যালয় মাঠ এবং এর আশপাশের এলাকায় কাল দুপুর ১২টা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা অনুমতির জন্য পূর্বেই আবেদন করেছি।’অন্যদিকে উপজেলা যুবসংহতির সভাপতি রবিউল আউয়াল ওই জায়গায় ইফতার মাহফিলের আয়োজন করার জন্য ইউএনওর কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন।দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।