দাউদকান্দির সেই অ্যাসিড দগ্ধ ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাউদকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামে অ্যাসিড দগ্ধ মাদ্রাসার ছাত্রী ফারজানা আক্তার (১৬) মারা গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়। পারিবারিক সূত্র জানায়, ফারজানা অ্যাসিড সারভাইভাল ফাউন্ডেশনের বার্ন বিশেষজ্ঞ ডি এ এম সালেকের চিকিত্সাধীন ছিল।গত ১১ নভেম্বর রাত একটার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় ফারজানা, তার ভাগনে ও তাদের গৃহকর্মীকে এসিড ছুড়ে।ফারজানা সোনাকান্দা গ্রামের মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল। ফারজানার ভাই নিজাম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, কয়েক বছর আগে ফারজানার মাদ্রাসার এক শিক্ষক তাকে বিয়ের প্রস্তাব দেন। সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ফারজানাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। অপরদিকে পাশের জামালকান্দি গ্রামের এক বখাটে যুবক ফারজানাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। এ ঘটনায় ওই দুজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।এর পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর রাতে ফারজানার বাবা জালাল উদ্দিন সর্দার সাদ্দাম হোসেনসহ অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন। এরপর দিন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দাউদকান্দি থানা পুলিশ সাদ্দাম হোসেনের তিন বন্ধু আমিন, বাবু ও রাসেলকে আটক করে জেলহাজতে পাঠান। তবে মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।গত ১৩ নভেম্বর ফারজানার পরিবারকে সান্ত্বনা দিতে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) আনোয়ারুল নাসের, ব্র্যাকের দাউদকান্দি উপজেলার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী সংগঠক বনজী বিশ্বাস, নিজেরা করি’র কর্মসূচী সংগঠক আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।