দাখিল পরীক্ষায় পাসের হার ৮৬.৭০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গতকাল শনিবার দাখিল পরীক্ষার ফল প্রকাশ করেছে। দাখিল পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৭০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৫৫ জন।সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ ও হিফযুল কোরআন—এ চারটি শাখায় অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ১০ হাজার ৪১৯ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ১২ হাজার ৪৭২ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৮২ হাজার ৪৩১ জন।উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯৯ হাজার ১৯৪ এবং ছাত্রী ৮৩ হাজার ২৩৭ জন। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রসংখ্যা ১৪ হাজার ৬১০ এবং ছাত্রী ছয় হাজার ১৪৫ জন। পরীক্ষায় এক লাখ ১১ হাজার ৪৩২ জন ছাত্র ও ৯৮ হাজার ৯৮৭ জন ছাত্রী উপস্থিত ছিল। জিপিএ-৫ ও জিপিএ-৪-এর মাঝামাঝি ফল করেছে ৬৮ হাজার ৩৮৯ জন। এদের ৩৯ হাজার ৬১৪ জন ছাত্র এবং ২৮ হাজার ৭৭৫ জন ছাত্রী।সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠান: মাদ্রাসা বোর্ডে এ বছর দাখিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ঢাকার উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। ওই প্রতিষ্ঠানের ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। অন্যান্য সেরা ১৯টি প্রতিষ্ঠান হচ্ছে: টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগড় বায়তুল মুকাররম কামিল মাদ্রাসা, ঢাকার ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, কুমিল্লার মুরাদনগরের নাবিয়াবাদ আলহাজ আবদুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসা, নরসিংদীর জামিয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা, ঢাকার ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা, ফেনীর আল জামিয়াতুল ফালেহিয়া কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুরের তুমচর সিনিয়র ফাজিল মাদ্রাসা, পাবনা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রাম বায়তুস শরাফ আইডিয়াল কামিল মাদ্রাসা, রাজশাহীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চট্টগ্রামের সালিমা সিরাজ মহিলা আলিম মাদ্রাসা, চট্টগ্রামের হাটহাজারীর বুড়িসর জিয়াউল ফাজিল মাদ্রাসা, খুলনার খান এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা, ঢাকার ডেমরার তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (মহিলা শাখা) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার মুন্সীবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসা।