দাতব্য তহবিল গড়তে গাড়ি বিক্রি করবেন আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের তরুণ প্রজন্মের আবাসন প্রকল্পের জন্য দাতব্য তহবিল গড়তে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তাঁর ৩৩ বছরের পুরোনো গাড়িটি বিক্রি করে দিচ্ছেন।তেহরানের মেয়র থাকা অবস্থায় আহমাদিনেজাদ সাদা রঙের পোজো ৫০৪ মডেলের একটি গাড়ি ব্যবহার করতেন। তরুণদের আবাসন প্রকল্প মেহের হাউজিং প্রকল্পের তহবিল গঠনে এই গাড়িটিই তিনি নিলামে তুলবেন বলে জানানো হয়েছে।তবে, ২০০৫ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওই গাড়িটিতে আহমাদিনেজাদকে খুব কমই চড়তে দেখা গেছে।প্রেসিডেন্টের গাড়িটিকে আগামী ফেব্রুয়ারি মাসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নিলামে তোলা হবে। দেশটির কর্মকর্তারার আশা করছেন, গাড়িটি দুই হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যে বিক্রি হতে পারে।আবাদানের মুক্তবাণিজ্য অঞ্চলের প্রধান আসগর পারহিজকার বলেছেন, ওই অঞ্চলে আগামী ফেব্রুয়ারি মাসে ধ্রুপদী গাড়ির একটি প্রদর্শনী হবে। ওই প্রদর্শনীতে প্রেসিডেন্টের পুরোনো গাড়িটিকে নিলামে তোলা হবে। পারহিজকার সংবাদিকদের বলেন, মেহের হাউজিং তহবিলে ওই অর্থ দেওয়া হবে। বিবিসি।