দাতা সংস্থাগুলোর সব শর্ত মানা যাবে না: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতা সংস্থাগুলোর কথায় কার আগে কে নাকে খত দেবে, তার প্রতিযোগিতা চলছে—এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশের ক্ষতি হয়—এমন কোনো ‘টার্ম’ যদি দাতারা দেয়, নরম ভাষায় হলেও তার প্রতিবাদ করা উচিত।আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কৃষি প্রকৌশল বিভাগীয় কমিটির ‘পেপার মিট-২০১০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোট সাতটি গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করা হয়।কৃষিমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের নির্দেশনায় আমাদের দেশের পাটকল (আদমজী জুট মিলস) বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে পাটকল, পাটচাষ বাড়ছে। বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময়ে আমাদের মেধাবী মাথাগুলো দাতা সংস্থা ও দেশগুলোর কাছে বিক্রি হয়ে যাচ্ছে।’মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের নিজের খাবার নিজেদেরই উত্পাদন করতে হবে।’ এ জন্য তিনি দেশীয় কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানো, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি কৃষিপ্রধান অঞ্চলগুলোতে ‘রাবার ড্যাম’ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপাতিত্ব করেন কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন-অর রশীদ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন মঞ্জুরুল আলম। ‘বাংলাদেশে তৈরিকৃত কৃষি যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, ‘মূলধনের অভাব, যন্ত্রের নিম্নমান আমাদের দেশীয় কৃষি যন্ত্রপাতি উত্পাদনের বড় সমস্যা।’ তার পরও তিনি কৃষিতে দেশীয় প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।অন্যদের মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউিশন অব বাংলাদেশের সভাপতি এস এম নজরুল ইসলাম, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী, কৃষিকৌশল বিভাগের সম্পাদক মাসউদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।