দাদাভাইয়ের জন্মদিনে শিশুদের আনন্দানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ও দাদা ভাই তোমার সাথে/ এখন থেকে আড়ি/ কচিকাঁচায় আসে না কেন/ তোমার সাদা গাড়ি/ যাব না ফিরে আজ বাড়ি’, ‘আজ আমাদের খুশির দিন/ দাদাভাইয়ের জন্মদিন’। রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণ গতকাল সোমবার মুখর ছিল শিশুদের কলকাকলিতে। উপলক্ষ দাদাভাইয়ের জন্মদিন। কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা ও সাহিত্যিক-সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের জন্ম ১৯২৫ সালের ৯ এপ্রিল ফরিদপুর জেলার পাংশা উপজেলায়। তাঁর জন্মদিনে এ অনুষ্ঠানের আলোচনা পর্বে ‘দাদাভাই ও শিশু-কিশোর উন্নয়ন’ বিষয়ে আলোচনা করেন খোন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ।