দাবানল থেকে বেঁচে থাকার অবিশ্বাস্য লড়াই (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে আগুনের লেলিহান শিখা। দানবের মতো আগুন ঝাঁপিয়ে পড়ছে বনে-বাদাড়ে, পাহাড়-পর্বতে, শহর-বাজারে। মানুষ, গৃহপালিত প্রাণী, বুনো পশু থেকে শুরু করে বৃক্ষ-গুল্ম-বিরুত্ সব পুড়ছে আগুনে। শত বছরের সভ্যতা এক দাবানলের সামনে তুচ্ছ তৃণখণ্ডের মতো মূল্যহীন হয়ে যাচ্ছে মুহূর্তেই। অমূল্য সম্পদ অঙ্গার হয়ে যাচ্ছে দাবানলের পাশবিক ছোঁয়ায়। বাড়িঘর ছেড়ে মানুষের দল প্রাণ নিয়ে ছুটছে আগুন শিখার তাণ্ডব থেকে বাঁচতে। কী যে ভীষণ সে আগুনের রুদ্ররূপ! তার হাত থেকে বাঁচাই যেন এক দুরন্ত সংগ্রাম। অস্ট্রেলিয়ার দাবানলে টামি এবং টিম হোমস এমনই দুই সংগ্রামী। তাসমানিয়ার ডুনালেই এলাকায় সাগরতীরের জেটির নিচে লুকিয়ে পাঁচ নাতি-নাতনিসহ কোনোমতে প্রাণ বাঁচিয়েছেন তাঁরা। আগুনের উত্তাপে উত্তপ্ত বাতাস। সাগর অনেক বড়, তাই হয়েতো তাঁকে ফুটিয়ে তুলতে পারে না তপ্ত বাতাস। কিন্তু ঠিকই জুড়ে থাকে সমুদ্র তীরজুড়ে।এসব যন্ত্রণার সঙ্গে হাত মেলায় অক্সিজেনের তীব্র অভাব। অভুক্তের মতো দাপায় ফুসফুস। কিন্তু টেনে নেওয়ার মতো অক্সিজেন নেই আশপাশে। প্রাণ যেন যায় যায়। এ অবস্থায় এক হাতে জেটির খুঁটি জড়িয়ে গরম পানির নিচে শরীর লুকিয়ে আড়াই ঘণ্টা লড়াই চলে মানুষে-দাবানলে। অবশেষে মানুষের জয়। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়া পরিবারটির লোকজনের সাক্ষাত্কার নিয়েছে অস্ট্রেলিয়ার এবিসি নেটওয়ার্ক। সে সাক্ষাত্কারের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য মেইল।টামি বলেন, একসময় কাঠের তৈরি জেটিতে আগুন ধরে গিয়েছিল। তিনি পাগলের মতো দুহাতে সাগরের জল তুলে জেটির ওই অংশে ছিটাতে থাকেন। অনেকক্ষণ পর সে আগুন নিস্তার দেয়। প্রাণ তো বাঁচে, কিন্তু টামি ও টিম হোমসের বাড়ি চলে যায় দাবানলের পেটে। উপায় না পেয়ে, একটি ছোট্ট ডিঙি নৌকায় করে নাতিপুতিদের নিয়ে এলাকা ত্যাগ করেন। যেখানে দাবানল যওয়ার সম্ভাবনা নেই, এমন এক এলাকার হোটেলে গিয়ে ওঠেন তাঁরা।অগ্নিকাণ্ডের সময় টামির মেয়ে এবং শিশুদের মা বনি ওয়াকার ওখানে ছিলেন না। দুই বছরের শার্টোল, চার বছরের ইসথার, নয় বছরের লিয়াম, ১১ বছরের ম্যাটিল্ডা এবং ছয় বছরের কালেবকে বাবা-মায়ের কাছে রেখে তিনি গিয়েছিলেন এক পরিচিতের শেষকৃত্যানুষ্ঠানে। বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তিনি ভেবেছিলেন, বাড়ির সবাই হয়তো পুড়ে মরে গেছে। বনি ওয়াকার বলেন, সকালে যখন তিনি বাবার বাড়ি থেকে আরেক এলাকায় যাচ্ছিলেন, তখনই দাবানলটি ওই এলাকায় এসে পড়ে। তাঁরা আগে থেকে ঠিক বুঝতে পারেননি। আগুনটি তাঁর বাবার বাড়ির এলাকাকে অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শেষে বিকেল সাড়ে তিনটায় তিনি জানতে পারেন, তাঁর বাবা-মা ও সন্তানরা নিরাপদে আছেন।টামি হোমস জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা। তিনি কীভাবে তাঁর স্ত্রী, নাতি-নাতনি ও পোষা কুকুর পলিকে বাঁচানোর জন্য জেটির নিচে লুকিয়েছেন, তা বর্ণনা করেছেন।টামি বলেন, আগুন শুরুর কিছুক্ষণ পর দমকল বাহিনীর তিনটি গাড়ি ওই এলাকায় পৌঁছায়। কিন্তু এত বড় আগুনের সামনে দমকলকর্মীরা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। একসময় আগুন তাঁর নিজের হাতে তৈরি বাড়িটি পুড়িয়ে ছাই করে দেয়। তিনি বলেন, ‘আমি দমকলকর্মীদের কেবল এটুকুই বলি যে, টিম ও বাচ্চাদের বাঁচানোর জন্য আমাকে যেতে হবে। এরপরই আমি তাঁদের কাছে ছুটে যাই। আড়াই ঘণ্টা ধরে নিদারুণ কষ্ট করে আমরা ওই জেটির তলায় লুকিয়ে থাকি। ধোঁয়ার কুণ্ডলী ও রাশি রাশি ছাই-ভস্মের কারণে অক্সিজেনের তীব্র অভাব দেখা দিচ্ছিল।’টামি বলেন, ‘আমরা তীর থেকে জলের ভেতরে সরতে থাকি। একসময় দেখি জেটিটিতে আগুন ধরে গেছে। আমি গিয়ে সেটির ওপরে পানি ছিটাতে থাকি। এক সময় আগুন নিভে যায়।’তাসমানিয়ার ডুনালেই এলাকায় টামির বাড়িটি পুড়ে গেছে। কিন্তু পরিবারের লোকদের বাঁচিয়ে তিনি সান্ত্বনা পাচ্ছেন। এটা তাঁর জন্য বিরাট অর্জন।বনি ওয়াকার বলেন, ‘আমি সে সময় বন্ধুদের সঙ্গে ছিলাম আর প্রার্থনা করছিলাম। এর আগে আমি কখনো প্রার্থনা করিনি। এখন আমার মনে হয়, কেউ আমার প্রার্থনা শুনেছে।’