দাবি আদায় না হওয়া পর্যন্ত ওয়াসা মোড়েই থাকবে হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পাশে ওয়াসা মোড়েই থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকামুখী লংমার্চে অংশ নিতে ইচ্ছুক হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হারুন ইজহার চৌধুরী বিকেল সোয়া চারটার দিকে প্রথম আলো ডটকমকে বিষয়টি জানান।আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা দুইটার দিকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পাশে ওয়াসা মোড়ে অবস্থান নেন তাঁরা। সেখানে এক সমাবেশ থেকে লংমার্চে অংশ নিতে ইচ্ছুক নেতা-কর্মীদের বহনে এক ঘণ্টার মধ্যে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না করলে চট্টগ্রামকে সারা দেশ থেকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর এক ঘণ্টা পর বেলা তিনটার দিকে সমাবেশ থেকে জানানো হয়, গাড়ির ব্যবস্থা না করলে প্রয়োজনে আসরের নামাজের পর ঢাকার উদ্দেশে হেঁটে রওনা দেবেন হেফাজতের নেতা-কর্মীরা। সকাল থেকে জড়ো হন নেতা-কর্মীরাসকাল থেকে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। কয়েক হাজার নেতা-কর্মী সেখানে অবস্থান নেন। তবে জুমার নামাজের আগে তাঁরা পাশের ওয়াসা মোড়ের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।জুমার নামাজের পর হেফাজতের নেতা-কর্মীদের লংমার্চ শুরু করার সিদ্ধান্ত ছিল। তবে লংমার্চে অংশ নিতে ইচ্ছুক নেতা-কর্মীদের বহনে সকাল থেকে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই সতর্ক অবস্থান নেয়।জুমার নামাজ আদায়ের পর ওয়াসার মোড়ে সমাবেশে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আগামী এক ঘণ্টার মধ্যে যদি গাড়ির ব্যবস্থা না করে, তাহলে সারা দেশ থেকে চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে।’ এ ঘোষণার পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা পাশে থাকা পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়তে থাকেন। এতে এক পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। পরে হেফাজতে ইসলামের নেতারা মাইকে ঘোষণা দিয়ে সবাইকে শান্ত হতে বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা দুইটা ১০ মিনিটের দিকে হেফাজতের কর্মীরা ওয়াসা মোড় ও জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পাশে অবস্থান নেন। বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশ চলছিল। এ সময় তাঁরা রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের নাম ধরে ‘তুই রাজাকার’, ‘তুই রাজাকার’ নামে স্লোগান দিচ্ছিলেন।গাড়ি ভাড়া না দেওয়ার সিদ্ধান্তচট্টগ্রামের আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, পরিবহন মালিক সংগঠনগুলো রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘একটি বাসের দাম ৫০ লাখ থেকে এক কোটি টাকা। বাস ভাঙচুর হলে দায় কে নেবে? টাকা কে দেবে?’প্রয়োজনে হেঁটেই লংমার্চে অংশগ্রহণহেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দাবি করেছিলেন, ১০০টি গাড়ি নিয়ে সকালেই লংমার্চ শুরু করেছেন তাঁদের নেতা-কর্মীরা। আরও গাড়ি সংগ্রহের চেষ্টা চলছে। গাড়ি না পেলে নেতা-কর্মীরা হেঁটেই লংমার্চে অংশ নেবেন।নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অন্তত ৪৩টির মতো গাড়ি নিয়ে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা লংমার্চ শুরু করেন।হাটহাজারী ও সীতাকুণ্ডে বিজিবি মোতায়েননগরের হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসন জানায়।৭১ টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলাজুমার নামাজের পর ৭১ টেলিভিশনের সাংবাদিক মহিম মিজান, চট্টগ্রাম ব্যুরোপ্রধান মাইনুদ্দিন দুলাল, ক্যামেরাম্যান রাজীব বড়ুয়া ও বাবুল পালের ওপর চড়াও হন হেফাজতে ইসলামের লংমার্চে যোগ দিতে আসা কয়েকজন। তাঁরা এ সময় গণমাধ্যমকর্মীদের কিলঘুষি মারেন। ঘটনার পর প্রাথমিক চিকিত্সা নিয়েছেন তাঁরা।হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিহেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবিতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। দাবিগুলো হলো: ১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা। ২. আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।৩. কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা। ৪. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা। ৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতত্পরতা বন্ধ করা।৭. মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা।৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা। ৯. রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসিঠাট্টা এবং নাটক-সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা। ১০. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিষ্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণসহ সব অপতত্পরতা বন্ধ করা। ১১. রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা।১২. সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাঁদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা।১৩. অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।