দাবি না মানলে হরতাল চলবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবি মানা না হলে হরতাল কর্মসূচি চলবেই। এ কথা বলে হুঁশিয়ার করেছেন প্রধান বিরোধী দল বিএনপির সাংসদেরা। আজ সকালে সংসদ ভবন চত্বরে হরতালের সমর্থনে মিছিলের পর সমাবেশে তাঁরা এই হুঁশিয়ারি দেন। সংরক্ষিত আসনের চার নারীসহ ১১ জন সাংসদ ওই মিছিলে অংশ নেন। তবে জামিনে মুক্তি পাওয়া তিন সাংসদ—ব্যারিস্টার মওদুদ আহমদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও বরকতউল্লাহ বুলু—মিছিলে ছিলেন না। সকাল সাড়ে আটটায় সংসদ ভবন এলাকার পূর্ব টানেল থেকে শুরু হওয়া মিছিলটি সংসদ চত্বরে গিয়ে শেষ হয়। ঘণ্টা খানেক সেখানে অবস্থানের পর সকাল সাড়ে নয়টায় তাঁরা সংসদ ভবনের ভেতর চলে যান।