দাবি না মানলে ২২ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংক-লরি মালিক সমিতি ঐক্য পরিষদ ২২ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন । সংবাদ সম্মেলনে বলা হয়, ২১ মের মধ্যে মালিকদের তেলের কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করা না হলে এ ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। ধর্মঘটের সময় তেল উত্তোলন, পরিবহন ও বিপণন পুরোপুরি বন্ধ রাখা হবে।ঐক্য পরিষদের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেল বিক্রির কমিশন সাত শতাংশে উন্নীত করা, জ্বালানি তেলে ভেজাল রোধে ডিপোতে ল্যাবরেটরি স্থাপন, ডাকাতি বন্ধে পেট্রল পাম্পের মালিদের বিশেষ বিবেচনায় আগ্নেয়াস্ত্রের অনুমোদন দেওয়া, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি, তেল মাপে চুরি রোধে মনিটরিং সেল গঠন ও পেট্রল পাম্প স্থাপনে নীতিমালা তৈরি।