দাবি পূরণ না হওয়ায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশসহ চার দফা দাবিতে আজ মঙ্গলবার দুপুরে কলেজের প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন।দুপুর ১২টার দিকে প্রায় দুই শ শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিকেল চারটার দিকে তাঁদের বিক্ষোভ শেষ হয়।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রথম বর্ষের ফল প্রকাশ, ফি কমানো, ছাত্রীনিবাসের মানোন্নয়ন ও ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ এবং আগামী এক মাসের মধ্যে ক্যান্টিন স্থাপন।একই দাবি নিয়ে ৬ জানুয়ারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করে অধ্যক্ষসহ কলেজের ১৭ জন শিক্ষককে তালাবদ্ধ করে রেখেছিলেন।তখন শিক্ষকেরা সাত দিনের মধ্যে তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। আজ সেই সাত দিন শেষ হওয়ার পরও তাঁদের দাবি পূরণ না হওয়ায় তাঁরা আজ এই কর্মসূচি পালন করেন।