দাবি পূরণ হলেই ক্লাসে ফিরবেন বুয়েটের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সহ-উপাচার্যকে প্রত্যাহার ও শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়াসহ অন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলেই ক্লাসে ফিরবেন বুয়েটের আন্দোলনকারীরা, এর আগে নয়।আজ শুক্রবার বিকেলে বুয়েট ক্যাম্পাসের কাউন্সিল ভবনের সামনে সংবাদ ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সুদীপ্ত সাহা এ কথা জানান।তাঁরা উপাচার্যের অপসারণের দাবি থেকে সরে আসেননি।জানতে চাইলে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা মনে করছি বুয়েট স্বাভাবিক কার্যক্রমের দিকে যাচ্ছে। শিক্ষক সমিতির সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে উপাচার্যের পদত্যাগের দাবি থেকে আমরা সরে আসিনি। তাঁর প্রতি এখনো আমাদের আস্থা নেই।’উপাচার্যকে প্রত্যাহার করা না হলে আবারও আন্দোলনে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের কাছে সময় চেয়েছেন। আমরা তাঁকে যৌক্তিক সময় দেব।’ তিনি জানান, সহ-উপাচার্যকে অপসারণ ও মামলা প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হলগুলোর প্রশাসনিক পদে রদবদলও কাল থেকে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এর আগে গত বুধবার বিকেলে বুয়েটের চলমান সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে শিক্ষামন্ত্রী বুয়েটে শিক্ষার সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ ছাড়া কাউকে শারীরিক ও একাডেমিকভাবে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রীর এসব বক্তব্যে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আজ এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর কথা বলেছিলেন।