দাম কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ো দুধ: বিশ্বে দাম বাড়ায় আমদানি শুল্ক ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় গুঁড়ো দুধের দাম কমতে পারে।দেশীয় ফ্রিজ: ভারী শিল্প স্থাপন এবং এর বিকাশে উত্পাদনকারী প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করায় দেশীয় ফ্রিজ ও রেফ্রিজারেটরের দাম কমবে।মোটরসাইকেল: প্রস্তাবিত বাজেট অনুযায়ী দেশীয় মোটরসাইকেলের দাম কমতে পারে। কারণ নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূসক থেকে এই শিল্পকে অব্যাহতি দেওয়া হয়েছে। নারকেল তেল: সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করায় নারকেল তেলের দাম কমতে পারে। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে এই শিল্পে শুল্কহার কমানোর কথা বলেন।বিদ্যুত্সাশ্রয়ী বাতি: মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করায় পূর্ণাঙ্গ এনার্জি সেভিং বাল্ব বা বিদ্যুৎ সাশ্রয়ী বাতির দাম কমতে পারে।সিএনজি-টেম্পো: বাজেটে ট্যারিফ মূল্য প্রত্যাহারের ফলে সিএনজি অটোরিকশা, টেম্পো ও হিউম্যান হলারের দাম কমতে পারে।হাওয়াই চপ্পল: বিদ্যমান মূসক প্রত্যাহারের প্রস্তাব করায় ভুট্টার তৈরি সুজি, প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার দাম কমবে।অন্যান্য পণ্যসামগ্রী:বাজেটে বেশ কিছু মূলধনি যন্ত্রপাতির আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব দেওয়ায় এগুলোর দাম কমতে পারে। পণ্যগুলো হচ্ছে: ভ্যাকুয়াম ক্লিনার ও ওভারহেড ক্লিনার, এয়ার ফিল্টারিং সিস্টেম, ক্লিন ফার্নিচার, সিরামিক রোলার, প্রিন্টার ইত্যাদি।আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করায় এলসিডি/এলইডি প্যানেল, সিম মডিউল, কালার ফটো পেপার, সিলিকা স্যান্ড, প্লাস্টিক লেন্স, অ্যারোসল পণ্যের টিন প্লেটেড ক্যান, আগর, মিডিয়ান ডেনসিটি বোর্ড প্রভৃতি।বার্তা সংস্থা বাসস জানায়, সব ধরনের শিল্পজ যন্ত্রপাতি টেক্সটাইল মেশিনারিজ, মূলধনি যন্ত্রপাতির দাম কমবে। এতে ট্যারিফ মূল্য প্রত্যাহারের ফলে ইয়োগার্ট ড্রিংক, চকলেট দুধ, আম দুধ, কটন ইয়ার্ন বর্জ্য, কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন, ফেরোম্যাঙ্গানিজ ও সিলিকো, ম্যাঙ্গানিজ অ্যালয় ও চিলারের দাম কমবে।আরও যেসব পণ্যের দাম কমতে পারে: সোলার অপারেটেড স্টোরেজ ওয়াটার হিটার, প্রেসার রেগুলেটর অ্যান্ড ভাল্ব ফর এলপিজি, সেফটি অব রিলিফ ভাল্ব ফর এলপিজি, সাবমার্জ ওয়েল্ডিং ফ্লাস্ক এবং আমদানি করা এয়ার কন্ডিশনারের যন্ত্রপাতি ইত্যাদি।