দাম কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলবাজেটে অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন, পাম তেল ও পাম অলিন আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ রেয়াতি হারে নির্ধারণের প্রস্তাব করায় পণ্যগুলোর দাম কমবে।মোটরসাইকেলমোটরসাইকেল আমদানির ওপর এর আগে আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় এই বাহনের দাম কমতে পারে।বিদেশি রেফ্রিজারেটররেফ্রিজারেটর আমদানির ওপর থেকে অতিরিক্ত ২০ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় পণ্যটির দাম কমতে পারে।ওষুধ: বাজেটে ওষুধশিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক, মূসকসহ মোট কর ১৫২ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে এবং ওষুধশিল্পের প্রয়োজনীয় ৪৬টি উপকরণ আমদানিতেও শুল্ক, মূসকসহ মোট কর কমানোর প্রস্তাব করায় ওষুধের দাম কমার সম্ভাবনা আছে।বিস্কুট-চানাচুর-লজেন্স: বর্তমানে বিস্কুট, চানাচুর, লজেন্স, ফলের জ্যাম ও জেলি উৎপাদন পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ মূসক প্রত্যাহারের প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমবে।সাবান: বাজেটে লন্ড্রি সাবানের উৎপাদন পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ মূসক প্রত্যাহারের প্রস্তাব থাকায় এটিরও দাম কমতে পারে। একই সুবিধা দেওয়া হয়েছে পিভিসি পাইপ ও বিউটি পারলারের সেবায়।জুতা ও স্যান্ডেল: জুতা ও স্যান্ডেলের ওপর উৎপাদন পর্যায়ের বর্তমান ১৫ শতাংশ মূসক প্রত্যাহার এবং ১০০ টাকা দামের প্লাস্টিক ও রাবারের তৈরি পাদুকা ও হাওয়াই চপ্পলের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করায় পণ্যগুলোর দাম কমতে পারে।সার ও কৃষি উপকরণ: নতুন বাজেটে জৈব সার, গুটি ইউরিয়া প্রয়োগযন্ত্র, ধান ও গম মাড়াই যন্ত্রের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করায় এগুলোর দাম কমতে পারে।মা ও শিশুর পরিপূরক খাদ্য: বাজেটে মা ও শিশুর জন্য পরিপূরক খাদ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক ৯০ শতাংশ থেকে কমিয়ে ৫৯ শতাংশে প্রস্তাব করায় এর দাম কমতে পারে।তথ্যপ্রযুক্তি: বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ফ্ল্যাশ ড্রাইভ, ফ্ল্যাশ কার্ড ও এসডি কার্ড আমদানির ক্ষেত্রে শুল্ক, মূসকসহ মোট কর ৫৯ শতাংশ থেকে যথাক্রমে ২৯ ও ৩ শতাংশ করার প্রস্তাব থাকায় এগুলোর দাম কমবে। একইভাবে সার্ভার র‌্যাকের ক্ষেত্রে শুল্ক, মূসকসহ মোট কর ১০৫ শতাংশ থেকে কমিয়ে ৫৯ শতাংশ প্রস্তাব দেওয়ায় এটির দামও কমবে।স্থানীয় সিরামিক পণ্য: স্থানীয়ভাবে উৎপাদিত সিরামিকের বাথটাব, বেসিন ও কমোড প্রভৃতি পণ্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করায় এগুলোর দাম কমবে।বিদেশি সিনেমা: বিদ্যমান ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করায় আমদানি করা সিনেমার দাম কমতে পারে।আরও যেসব পণ্যের দাম কমতে পারে: বাজেটে আমদানি পর্যায়ে শুল্ক ও মূসক কমানোর প্রস্তাবের ফলে অনেক পণ্যের দাম কমতে পারে, যেমন: বোন অ্যাশ, ফ্লাই অ্যাশ, সেলেনিয়াম, সিলিকা জেল, রেড লেড-অক্সাইড, কপার-অক্সাইড ও হাইড্রো-অক্সাইড, সোডিয়াম সিলিকন ফ্লোরাইড, ডিসোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, সাইক্লোপেনট্যান, বিভিন্ন ধরনের প্লেট, শিট, ফিল্ম ও ফয়েল, পলিমারের স্ট্রিপ, পার্টিকেল বোর্ড, বিভিন্ন ধরনের ফ্ল্যাট রোলড পণ্য, টিউব, পাইপ, স্টার্টার মোটরস, বিভিন্ন ধরনের প্রজেক্টর, বিভিন্ন ধরনের অটোমেটিক সার্কিট ব্রেকার, ইনসুলিন পেন, স্পিড ইন্ডিকেটরস ও ট্যাকোমিটারস, এলইডি টিউব লাইট ইত্যাদি। এ ছাড়া সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে এলইডি টিউবের দাম কমতে পারে।