দাম কমতে পারে
সিমকার্ড: সিমকার্ড আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় এর দাম কমবেবৈদ্যুতিক বাতি: পরিবেশবান্ধব এলইডি ল্যাম্প ও যন্ত্রাংশ, রিচার্জেবল এলইডি ল্যাম্প, এলইডি টিউবলাইট বা বাল্ব এবং সোলার ল্যানটার্ন বা সৌরশক্তিচালিত হারিকেন, ফ্লোরোসেন্ট বাল্বের ওপর আমদানি ও সম্পূরক শুল্ক কমানোর ফলে দাম কমবেরিকন্ডিশন্ড গাড়ি: অবচয় সুবিধা পুনর্বিন্যাসের ফলে রিকন্ডিশন্ড গাড়ির দাম কমবেপানির ফিল্টার: শুল্ক কমানোয় পানির ফিল্টারিং তথা পিউরিফাইং মেশিন বা ফিল্টারের দাম কমবে ডিজিটাল ক্যামেরা ও ওয়েবক্যাম: ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরার ওপর আমদানি শুল্ক কমানোয় দাম কমবে এ দুটি পণ্যেরচা: শুল্ক কমানোয় ব্ল্যাক টি বা চাসহ সব ধরনের চা আমদানির ওপর বর্তমানে আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় এর দাম কমতে পারে।অগ্নিনির্বাপণ যন্ত্র: আগুন নেভানো তথা অগ্নিনির্বাপণ যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইসারের ওপর আমদানি শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে প্রস্তাব করায় কমতে পারে এটির দাম।সার-পোলট্রি-মৎস্য: শুল্ক মওকুফ-সুবিধা দেওয়ায় পোলট্রি ও মৎস্য খাতে ব্যবহার্য মিল্ক ট্যাংকারসহ যন্ত্রপাতিসহ এ-জাতীয় পণ্যের দাম কমবে। পোলট্রি, ডেইরি ও ফিশ ফিড এবং সব ধরনের সারের স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়ায় এগুলোর দাম কমবে।বিদেশি কাপড়: বিভিন্ন ধরনের শার্টিং-শুটিং ওভেন ফ্যাব্রিকস বা কাপড় আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক ৪৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় এগুলোর দাম কমবে। সোয়েটার তৈরির প্রধান কাঁচামাল অ্যাক্রিলিক সুতার দামও কমবে।তথ্যপ্রযুক্তিপণ্য: তথ্যপ্রযুক্তি খাতে ব্যবহূত সব ধরনের মেমোরি কার্ড, ফ্ল্যাশ কার্ড, এসডি কার্ড, কম্পিউটার প্রিন্টারের রিবন, কম্পিউটার র্যাক, প্রিন্টার সামগ্রী, অপটিক্যাল ফাইবার কেব্ল ইত্যাদির দাম কমবে। সাদা সিমেন্ট: সাদা সিমেন্টের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে প্রস্তাব করায় এর দাম কমতে পারে।শিশুখাদ্য: খুচরা মোড়কে ইনফ্যান্ট ফর্মুলা বা শিশুখাদ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশে প্রস্তাব করায় এর দাম কমতে পারে।ইনসুলিন পেন ও অন্যান্য: ইনসুলিন পেনের ওপর থেকে আমদানি শুল্ক কমানোয় এবং এটিসহ স্ট্রেপটোকাইনেজ ইনজেকশন, পঙ্গু ও প্রতিবন্ধীদের ব্যবহার্য হুইলচেয়ার, হাসপাতালের শয্যা ও অন্ধদের ঘড়ির স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়ায় এগুলোর দাম কমবে।টেফলন ও সিলিকন টিউব: মেডিকেল যন্ত্রপাতির কাঁচামাল টেফলন টিউব ও সিলিকন টিউবের আমদানি শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ করায় দাম বাড়বে।রেশম গুটি: রেশম গুটি আমদানিতে শুল্ক প্রত্যাহার বা কমানোয় দেশে উৎপাদিত চরকা সুতার দাম কমতে পারে।পর্যটনে ব্যবহার্য ক্রীড়াসামগ্রী: পর্যটনশিল্পের সুইমিং সরঞ্জাম, স্কুবা ডাইভিং ইক্যুইপমেন্ট, সেফটি ক্যাপ, স্কেটিং, বাইকিং, মাউন্টেন ক্লাইম্বিং, হট এয়ার বেলুন, সার্ফিং বোট, হাউস বোট, গ্লাস বটম বোট, বোলিং সরঞ্জাম, পুল টেবিল ইত্যাদির দাম কমবে।সানফ্লাওয়ার তেল: দেশে অপরিশোধিত সানফ্লাওয়ার তেল আমদানি উৎসাহিত করার লক্ষ্যে আমদানি শুল্ক ১২ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় এর দাম কমবে। দাম কমবে সয়া প্রোটিনভিত্তিক খাদ্যেরও।আরও যেসব পণ্যের দাম কমতে পারে: মূলধনি ও মধ্যবর্তী পণ্য; বায়োগ্যাস প্রকল্পের উপকরণ ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির যন্ত্রাংশ; সিরামিক ও গ্লাস; জেনারেটরের যন্ত্রাংশ ও চামড়া শিল্পের উপকরণ; জাহাজের অনুষঙ্গ লাইফ বোট, নোঙর ও নেভিগেশন লাইট; সিগারেটের লাইটার ও অন্যান্য লাইটার; সুপারি; সুগার কনফেকশনারি, মিস্টি বিস্কুট, চকলেট, ওয়েফার ও টোস্টেড ব্রেড; খনিজ ও কৃত্রিম পানি; নন-ওভেন ম্যাটস অব গ্লাস ফাইবার; প্রিন্টিং কালি; পার্টিক্যাল বোর্ড; হেভি ট্রান্সফরমার পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি ১০ এমভিএ; লিকুইড এলিভেটর; প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং; বাইসাইকেল উৎপাদনের এইচআর কয়েল; প্রি প্রিন্টেড স্টিল শিট; টেক্সটাইল মিলসের আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো; রিফ্লেকটিভ টেপ; গ্রিজ; চিনিযুক্ত পণ্য; ফ্লিন্ট ও গ্রিন্ডিং পেবলস; পটাশিয়াম আয়োডেট, স্লেকড ও হাইড্রোলিক লাইম; ব্যারিয়াম ও ক্রোমিয়াম সালফেট; মিল্ক ট্যাংকার, অ্যালয় স্টিল, কোল্ড রোল্ড (সিআর) কয়েল, এমএস রড তৈরির উপাদান কুইক লাইম, স্ল্যাকড লাইম ও হাইড্রোলিক লাইম; ক্যালসিনেটেড ডলোমাইট ও ডলোমাইট র্যামিং মিক্স; কার্টিজ ও কার্বন ফিল্টার ইত্যাদি।