দাম কমাতে সরকার সদা সচেষ্ট: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি কারও জন্য সুখকর নয়। দাম কমাতে সরকার সদা সচেষ্ট ও সজাগ বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়েছে, তাই দেশেও বেড়েছে। তিনি বলেন, উত্পাদন বাড়িয়ে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। তিনি দাবি করেন, এরই মধ্যে খাদ্যদ্রব্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আজ রোববার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, অস্বাভাবিক অবস্থা থেকে চালের দাম সরকার স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে। দরিদ্রদের জন্য কম টাকায় চালের ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সরকারের উদ্যোগের কারণেই উত্তরাঞ্চলে এখন আর মঙ্গা নেই বলে তিনি দাবি করেন।