দাম বাড়তে পারে
গাড়ি: ১০০১-১৫০০ সিসি, ১৫০১-১৬৫০ সিসি পর্যন্ত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ৪৫ এবং ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাসের শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করায় দাম বাড়বে।ফ্ল্যাট: বাজেটে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা ভবন নিবন্ধনে ব্যবসায়ীদের ওপর উেস কর সংগ্রহের প্রস্তাব করায় ফ্ল্যাটের দাম বাড়বে।সিগারেট: প্রস্তাবিত বাজেটে সিগারেট খাতে বিভিন্ন হারে সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করায় সিগারেটের দাম বাড়বে।চিনি: বাজেটে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর দুই ও চার হাজার টাকার নির্দিষ্ট শুল্ক আরোপের প্রস্তাব থাকায় এই পণ্যের দাম বাড়তে পারে।জুস: বাজেটে জুস ও ফ্রুট ড্রিংক এবং জ্যাম-জেলি ইত্যাদি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করায় এর দাম বাড়তে পারে।মিনারেল ওয়াটার: মিনারেল ওয়াটার (তিন লিটার পর্যন্ত) আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করায় এর দাম বাড়বে।বিদেশি মোটরসাইকেল: দেশে মোটরসাইকেল শিল্পের উন্নয়নে সিবিইউ ও সিকেডি মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব করায় এই যানের দাম বাড়বে।অন্য পণ্যসামগ্রী: স্থানীয় পর্যায়ে জর্দা ও গুল, অনুজ্জ্বল সিরামিক পাথর, টাইলস ও মোজাইক, উজ্জ্বল সিরামিক পাথর, টাইলস ও মোজাইক, সিরামিকের বাথটাব ও জিকুজি, সিঙ্ক, বেসিন, কমোড ও বাথরুমের অন্যান্য ফিটিংস, শ্যাম্পুর ওপর সম্পূরক শুল্কের হার বাড়ানোর প্রস্তাব করায় এগুলোর দাম বাড়তে পারে।ফলের জ্যাম ও জেলি, ফলের রস, ওষুধ, পেইন্টস, প্রসাধনসামগ্রী, কসমেটিকস, সাবান, দেশলাই, মশার কয়েল, পিভিসি পাইপ, জুতা ও স্যান্ডেল, এমএস প্রডাক্টস, ফ্যান, ড্রাইসেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি, বাল্ব. কমিউনিটি সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, মানবসম্পদ ব্যবস্থাপনা ও সরবরাহকারী প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে সেবা প্রদান পর্যায়ে বার্ষিক লেনদেন নির্বিশেষে মূসকের আওতায় নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়ায় এগুলোর দাম বাড়বে। অ্যালুমিনিয়াম প্রোফাইল, জুস ও ফ্রুট ড্রিংক, পার্টিকেল বোর্ড ও লেমিনেটেড বোর্ড আমদানিতে সম্পূরক শুল্ক আরোপ করায় এগুলোর দাম বাড়বে।স্থানীয় উত্পাদন পর্যায়ে টমেটো পেস্ট, হোয়াইট রুলড পেপার, হোয়াইট প্রিন্টিং পেপার, সাধারণ ইট এবং যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইট, এম এস প্রোডাক্ট, বিটুমিন, টাওয়ার ও স্টিল স্ট্রাকচার, বৈদ্যুতিক খুঁটি, তারকাঁটা, ব্লেড, ডিজেল ইঞ্জিন, বাস ও ট্রাকের বডি স্ক্র্যাপের ট্যারিফ মূল্য যুক্তিসংগত হারে বাড়ানোর প্রস্তাব করায় এগুলোর দাম বাড়বে।আমদানি বা সম্পূরক শুল্ক আরোপ বা বাড়ানোর প্রস্তাব করায় গ্লাস টিউব, ইউরিয়া রেজিন, মেইজ স্টার্চ, কাস্ট পলি প্রোপাইলিন ফিল্ম, ফ্লাই অ্যাশ, পেপার/পেপার বোর্ড ব্যাকড অ্যালুমিনিয়াম ফয়েলের দাম বাড়বে।