দাম বাড়তে পারে
সিগারেটবাজেটে সিগারেটের বর্তমান মূল্যস্তর ১০ শতাংশ বাড়ানোর এবং বিদ্যমান সম্পূরক শুল্কহার যথাক্রমে ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ থেকে বাড়িয়ে ৩৯, ৫৬, ৫৯ ও ৬১ শতাংশে ধার্য করার প্রস্তাব থাকায় এবং সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে আরোপের প্রস্তাব করায় এই পণ্যের দাম বাড়বে।গাড়িবাজেট প্রস্তাবে শুল্কহার পুনর্বিন্যাসের ফলে ১০০০ সিসি পর্যন্ত গাড়ি আমদানিতে অতিরিক্ত ১৫ শতাংশ এবং ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়িতে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এর প্রভাব পড়বে সাধারণ ক্রেতার ওপর। এয়ারকন্ডিশনারবাজেটে এয়ারকন্ডিশনার আমদানির ক্ষেত্রে শুল্ক ও মূল্য সংযোজন করসহ (মূসক) মোট কর ১৫২ শতাংশ থেকে বাড়িয়ে ২১৩ শতাংশে আরোপ এবং এর যন্ত্রাংশ আমদানিতেও সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব থাকায় বিদেশি এই পণ্যের দাম বাড়তে পারে। বৈদ্যুতিক পাখা: আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব থাকায় টেবিল, ফ্লোর, ওয়াল, উইন্ডো ফ্যান বা পাখা ও পাখার যন্ত্রাংশের দাম বাড়বে।বিভিন্ন ফল: বাজেটে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব থাকায় আম, কমলা এবং তাজা ও শুকনা কমলাজাতীয় ফল, তাজা ও শুকনা আঙুর, তরমুজ, আপেল, নাশপাতি, চেরি, সুপারিসহ বিভিন্ন ফলের দাম বাড়তে পারে।বিদেশি সিরামিক পণ্য: বাজেটে টাইলস ও তৈজসপত্রজাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ মোট কর ১২৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৫২ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়ায় এগুলোর দাম বাড়বে।আমদানি করা পানি: বাজেটে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব থাকায় বিদেশি খনিজ ও কৃত্রিম খনিজ পানির দাম বাড়তে পারে।আরও যেসব পণ্যের দাম বাড়তে পারেবাজেটে আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকায় বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে: সিমেন্ট ক্লিংকার; সার্জিক্যাল ও অন্যান্য গ্লোভস, মিটেনস ও মিটস; পেপার ও পেপার বোর্ড; কৃত্রিম ফিলামেন্ট টো; বিভিন্ন ধরনের ফ্ল্যাট রোলড প্রডাক্টস; স্টোভ, গ্র্যাট ও কুকারের যন্ত্রাংশ; অ্যালুমিনিয়াম ফয়েল ইত্যাদি।বাজেটে আমদানি পর্যায়ে বিভিন্ন হারে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকায় তাজা কিংবা হিমায়িত ফিশ ফিলেটস ও ফিশ মিট; বিভিন্ন ধরনের ব্ল্যাক টি; লিকুইডসহ বিভিন্ন ধরনের গ্লুকোজ ও গ্লুকোজ সিরাপ; ফলের রস, জ্যাম, জেলি ও সস; আইসক্রিম ও ভোজ্য বরফ; টিউব ও পাইপ; পেপার ও পেপার বোর্ড; টয়লেট পেপার; প্রিন্টেড পেপার; পুরুষ ও নারীর ওভার কোট, শার্ট, টি-শার্ট, স্যুট, জ্যাকেট, ট্রাউজার, ব্লেজারসহ সব ধরনের তৈরি পোশাক; কার কোট; বিভিন্ন ধরনের সিরামিক পণ্য; টেবিলওয়্যার, কিচেনওয়্যারসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য; কাস্ট ও রোলড গ্লাস; ড্রন ও ব্লোন গ্লাস, ফ্লোট ও সারফেইস গ্লাস; সব ধরনের খেলনা পুতুল, ট্রাইসাইকেল, স্কুটার, পেডেল কার ও পাজেলস, তাস ইত্যাদি।