দামগাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া উচ্চবিদ্যালয়ে ২৭ মার্চ দামগাড়া স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এসকেন্দার আলী সাহানা। বক্তব্য দেন কামরুজ্জামান, গোলাম মোস্তফা কামাল, রুহুল আমিন, ফাহাদ উল্লাহ, রাজু মিয়া, মছির উদ্দিন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।