দামিনী স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার এক তরুণীকে ঘিরে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে অবশেষে পরাস্ত হতে হয়েছে সেই তরুণীকে। ‘দামিনী’ হয়ে উঠেছিল নির্যাতিত নিখিল নারীর প্রতিমূর্তি। সেই তরুণীকে নিয়ে একটি কবিতা লিখেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন হিন্দি ভাষার একজন পুরোধা কবি। কবিতাটির আগে সংযোজিত হয়েছে অমিতাভের লেখা এই কবিতা রচনার পটভূমি। ভারতের এনডিটিভিতে অমিতাভের স্বকণ্ঠে আবৃত্তি করা এই কবিতা প্রচার করা হয়েছে বহুবার। লেখাটি নেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের ব্লগ থেকেআজকের ঘটনাটি নিয়ে মনটা খুব অস্থির ও বেদনাবিধুর...আমাদের মাথা আজ হেঁট হয়ে আছে লজ্জায়...আজ আমরা হারিয়েছি নির্মম লাঞ্ছনার বর্বর শিকার আমাদের ভারতের এক কন্যাকে। বিকেলে একা একা বসে আমি কয়েকটি কবিতার চরণ লিখেছি: আমি দেখেছি, সেই অপরাধস্থলে অসংখ্য সাধারণ নর-নারী সারাটা দিন পুষ্পার্ঘ্য দিয়ে তাঁর বিদেহী আত্মাকে শ্রদ্ধা জানিয়েছে...আর সেটিই আমার এই রচনার পেছনের অনুপ্রেরণা।সময় পেরিয়ে যাবে জ্বলে জ্বলে নিভে যাবে মোমশ্রদ্ধায় ছড়ানো ফুল শুষ্ক হবে পানির অভাবেক্ষোভ আর শান্তির কণ্ঠের তীব্রতা যাবে ক্ষয়েতবু ‘নির্ভয়তা’র জ্বালানো শিখা গনগনে করে তুলবে আমাদের হূদয়পানিহীন শুষ্ক ফুল তাজা হবে আমাদের অশ্রুধারায়দামিনীর আত্মা ওর দগ্ধ কণ্ঠে ধ্বনিত করে তুলবে মহাবিশ্বহে আমার কণ্ঠস্বর, ফুলের পাপড়িগুলো মোটেই পিষ্ট হবে নাআমিই ভারতের মা, বোন আর মেয়েশ্রদ্ধা আর সম্মান আমার জন্মগত অধিকারভারত আমার মাআমাকে বাদ দাও, নিজের মায়ের যোগ্য তো তুমি হও।অনুবাদ: সাজ্জাদ শরিফ