দামুড়হুদায় কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রাম থেকে পুলিশ আজ শুক্রবার সকালে হায়দার আলী (৪৩) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে। নিহতের ভাই চাঁদ আলীর দাবি, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মোবাইল ফোনে একটি কল এলে হায়দার আলী বাড়ি থেকে বের হন। আজ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বেলতলা এলাকায় তাঁর লাশ পড়ে থাকার খবর পান তাঁরা। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হায়দার আলীর লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। নিহতের ভাই চাঁদ আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।