দামুড়হুদায় পূর্বশত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের কৃষক ইউসুফ আলী পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।ইউসুফ আলী ছোট ভাই মজিবর রহমান জানান, একই গ্রামে বসবাসকারী কয়েকজন লোক পূর্বশত্রুতার জের ধরে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে ইউসুফকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায়। তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গ্রামের একটি মাঠে ফেলে রাখে।মুমূর্ষু অবস্থায় রাত ১০টার দিকে ইউসুফকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।