দামেস্কে গাড়িবোমা হামলায় নিহত ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি নিরাপত্তাঘাঁটিতে আজ শুক্রবার পরপর দুই দফা ভয়াবহ গাড়িবোমা হামলা হয়েছে। এতে ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে। তবে বেসামরিক নাগরিকদের সংখ্যাই বেশি। সিরিয়ার দুনিয়া টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।সিরিয়ার ওই টিভি চ্যানেলটি আরও জানায়, জঙ্গি সংগঠন আল-কায়েদা ওই হামলা করে থাকতে পারে। আরব লিগের কর্মকর্তারা সিরিয়ায় পৌঁছানোর এক দিন পরই ওই হামলার ঘটনা ঘটল। হামলার পর পুরো এলাকা রক্তাক্ত হয়ে পড়েছে। আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। টিভির খবরে আরও বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক প্রশাসনিক কার্যালয় ও স্থানীয় নিরাপত্তা ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। রয়টার্স।