দামেস্কে নেই আসাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক নেই। তিনি দেশটির উপকূলীয় পর্যটন শহর লাতাকিয়ায় অবস্থান করছেন। সিরিয়ার সরকারবিরোধী সূত্র ও পশ্চিমা কূটনীতিকেরা আজ বৃহস্পতিবার এ দাবি করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।রাজধানী দামেস্কের জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান কার্যালয়ে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী, উপপ্রতিরক্ষামন্ত্রী ও একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। তবে এ হামলার আগে না পরে আসাদ সেখানে গেছেন. তা পরিস্কার নয়। তাছাড়া নিরপেক্ষ কোনো সূত্র থেকেও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। নাম প্রকাশ না করা শর্তে বিরোধীদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিনি (আসাদ) লাতাকিয়ার আছেন বলে আমাদের কাছে তথ্য আছে। সেখানে তিনি কয়েকদিন ধরে থাকতে পারেন।’গতকালের বোমা হামলার পর এখন পর্যন্ত বাশার আল আসাদকে জনসম্মুখে দেখা যায়নি। এদিকে গতকাল রাতভর দামেস্কে সরকারি ও বিদ্রোহী সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয়পক্ষে হতাহতের ঘটনা ব্যাপক বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।